1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে নিজের ফুফুর বাসা থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফাহিম কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ টি মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।তিনি জানান, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এই সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ফাহিমের বিরুদ্ধে আগের একাধিক মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫ টি মামলা রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD