1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফেসবুকে মানহানিকর লেখা আদালতে সাংবাদিক আবুল খায়েরের মানহানির মামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ফেসবুকে মানহানিকর লেখা আদালতে সাংবাদিক আবুল খায়েরের মানহানির মামলা

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩২২ বার পঠিত

 

নেকবর হোসেন:

ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। শাহিন আলম শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো.. আবুল খায়ের।

এ তথ্য নিশ্চিত করে মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মোয়াক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য।এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি সাংবাদিক আবুল খায়েরের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD