1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিগারেট আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিগারেট আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সীমান্তে বিজিবির নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীন বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোষ্টের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ এবং বিভিন্ন ব্র্যান্ডের ১১,৩৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD