1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে মাটি কাটায় স্কেবেটর চালককে এক লাখ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে মাটি কাটায় স্কেবেটর চালককে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে স্কেবেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মো. রুবেল সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের খামারচাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহায়তা করে।
দণ্ডপ্রাপ্ত রুবেল সরকার উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের মৃত শুক্কুর সরকারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে সরেজমিনে গিয়ে অবৈধভাবে স্কেবেটর মেশিন দিয়ে মাটি কাটার প্রমাণ পান। ঘটনাস্থল থেকে স্কেবেটর চালক রুবেল সরকারকে আটক করা হলে তিনি আদালতের কাছে অপরাধ স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, কৃষিজমির অপব্যবহার রোধে এবং পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD