1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিয়ের তিনমাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় বিয়ের তিনমাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৯০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোসা. ফাহিমা আক্তার লিমা (১৬) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকায় মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মা সাহেনা বেগম ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ফাহিমার বাবা মো. রিপন মিয়া ও মা সাহেনা বেগম এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তাদের মেয়ে ফাহিমাকে পার্শ্ববর্তী বাড়ির মো. কালন মিয়ার ছেলে মো. রাব্বির (২০) সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই ফাহিমা, তার স্বামী রাব্বি এবং শ্বশুর-শাশুড়ির মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
ঘটনার দিন সকাল ১১টার দিকে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তারা ছুটে যান। গিয়ে দেখতে পান, ফাহিমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তার মাথায় পানি দিচ্ছেন। পরে রাব্বি মোটরসাইকেলে করে ফাহিমাকে শিদলাই বাজারের এক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ বাড়ির উঠানে রেখে পালিয়ে যায় রাব্বি। স্বজনরা পুলিশে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমরত্য মজুমদার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িতে কোনো লোকজন পাওয়া যায়নি।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD