1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীর কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় বড় ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছোট ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরের টমছমব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক গতকাল সোমবার ভাইয়ের সাথে একই কোম্পানিতে যোগ দেন।

নিহত যুবকের নাম ইমন সরকার (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। কুমিল্লার কোটবাড়িতে তার বড় ভাইয়ের ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ইমনের বড় ভাই সুমন সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। রামমালা পানির ট্যাংক মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। এ সময় পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করে। চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইসএসসি পাস করে আর লেখাপড়া করেননি। তার বড় ভাইয়ের সাথে সে রায়োচ সার্জিক্যালের বিক্রয় কর্মকর্তা হিসেবে গতকাল চাকরিতে জয়েন করে। আজকে সে কাজের উদ্দেশ্য বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD