1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৮ নেতাকর্মী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৮ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৭০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় মিছিল করার অপরাধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এই ঘটনায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুমিল্লা কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোগলটুলির আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, কালিরবাজার ইউনিয়নের রাইচৌর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরার মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া থানার ঝলম গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচংয়ের বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বারের চাপানগর গ্রামের বালাই চন্দ্র সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কুমিল্লা কোতোয়ালি থানার তৈল কুপী গ্রামের ফজলু মিয়া প্রকাশ টুকু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে সোমবার বিকেলে আদালতের প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD