1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে শনিবার এই ঘটনা ঘটে।

আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাছির ও মৌসুমী দম্পতি মুরাদ নগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগর পাড় ভাই ভাই টাওয়ারে বসবাস করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল।

শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ (৩৫) তার স্ত্রী মৌসুমী বেগমকে(২৫) গলা টিপে হত্যা করে। এই ঘটনার পর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে মুরাদনগর থানায় আত্মসমর্পণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD