1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর দিনেদুপুরে নারীকে চেতনানাশক দিয়ে কানের দুল ছিনতাই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীর দিনেদুপুরে নারীকে চেতনানাশক দিয়ে কানের দুল ছিনতাই

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় এক নারী দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়েছেন।
গত বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা ৫ মিনিটে বাসা থেকে বের হওয়ার পর মনোহরপুর আদর্শ স্কুলের সামনে থেকে দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার পিছু নিতে শুরু করে।

ভুক্তভোগীর ছেলে অমল দত্ত রাইজিং কুমিল্লাকে জানান, ওই দুই ব্যক্তি বিভিন্ন অজুহাতে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু তিনি তাদের পাত্তা না দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাজগঞ্জ কাঁচাবাজারের বিপরীত পাশে ুমালাই মিষ্টি দোকান”-এর সামনে পৌঁছালে দুষ্কৃতিকারীরা কোনো চেতনানাশক দ্রব্য ব্যবহার করে তাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো শার্ট পরিহিত অপেক্ষাকৃত স্পষ্ট চেহারার একজন এবং কাঁধে ব্যাগ বহনকারী অন্য একজন যুবক নারীর সাথে কথা বলছে। এরপর তারা বৃদ্ধাকে একপ্রকার কাবু করে ফেলে এবং তার কানের ৭ আনা ওজনের কান-পাশা ও কানের দুল ছিনিয়ে নেয়।

ঘটনার পরবর্তী সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুষ্কৃতিকারীরা বজ্রপুর রোডের দিকে যাচ্ছে। বজ্রপুর আনন্দময়ী কালিবাড়ির ভেতরের ক্যামেরায় তাদের গতিবিধি ১১টা ২৯ মিনিটে ধরা পড়ে। এরপর বজ্রপুর মেইনরোডের অন্যান্য ক্যামেরাতেও তাদের দেখা যায়।

ভুক্তভোগীর ছেলে আরও জানান, তাদের মা অত্যন্ত সহজ-সরল এবং প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলেন না। বাসার আশেপাশে এমন ঘটনা ঘটায় তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন ও আতঙ্কিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD