1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বাংলা নববর্ষ উদযাপন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ বছর পর দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় গ্রামীণ খেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী মেলা। শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও নাটিকা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দেয় বাঙালিয়ানার আমেজ। বিভাগের পক্ষ থেকে পিঠাপুলির স্টলে পরিবেশিত হয় পাটিসাপটা, চিতই, মালপোয়া সহ নানা ঐতিহ্যবাহী খাবার।

উপাচার্য বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলনমেলা।”
তিনি আরও বলেন, “নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পেরে আমরা গর্বিত।”

বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতি সংগঠন ‘বৃত্ত কুবি’—এর উদ্যোগে ক্যাম্পাসজুড়ে আলপনায় ফুটে ওঠে বৈশাখের রঙ ও রূপ, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।

শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD