1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নববর্ষ উদযাপনে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নববর্ষ উদযাপনে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

 

নেকবর হোসেন

আজ ১৪ ই এপ্রিল সোমবার বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি নগরীতে এক আনন্দ শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর প্রমুখ নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
নববর্ষের আনন্দ আর উৎসবের আমেজে বিএনপি নেতাকর্মীদের এই শোভাযাত্রা নগরীর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই আনন্দ শোভাযাত্রা ছিল সেই কর্মসূচির অংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD