1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গাঁজায় হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র‌্যালি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

গাঁজায় হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র‌্যালি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

নেকবর হোসেন

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সংহতি র‌্যালি করছে কুমিল্লা মহানগর বিএনপি।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে র‌্যালিটি রাজগঞ্জ হয়ে মোগলটুলি হয়ে কান্দিরপাড় দলীয় কায্যালয়ে গিয়ে শেষ হয়।

মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড প্রতিবাদ মিছিল এসে দলীয় কায্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা ও প্ল্যাকার্ড সহ উপস্থিত হয়। ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ইসরাইলকে বয়কট করুন।‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে এমন নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সংহতি র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাক মিয়া। এই সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সংহতি সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।নেতৃবৃন্দরা জানান, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় নৃশংসতার বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ র‌্যালি।

মহানগর বিএনপির কর্মসূচিতে মহানগর বিএনপি সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD