1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬৩ পরীক্ষার্থী - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬৩ পরীক্ষার্থী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৯০ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৬৩ জন পরীক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, চলতি বছর উপজেলায় ১২টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩ হাজার ৩৩৯ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। তবে পরীক্ষার প্রথম দিনে অংশগ্রহণ করে ৩ হাজার ২৭৬ জন। বাকিদের মধ্যে ৩৬ জন এসএসসি, ২৫ জন দাখিল ও ২ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেন।
ইউএনও মাহমুদা জাহান বলেন, প্রত্যেকটি কেন্দ্রে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD