1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা বাস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে  বুধবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লার সহকারী পরিচালক কাউসার মিয়া এ অভিযান চালান। জরিমানার পর তিশা পরিবহন তাদের যাত্রীসেবা বন্ধ করে দেয়। তবে, কোম্পানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছে, যা তাদের সেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হেনস্থার শিকার হন।
তবে, ৩৫ মিনিট পর বাস চালু করা হয়। এদিকে, গত বছরের ৫ আগস্ট থেকে লাকসাম তিশা কাউন্টারে শ্রমিক নেতারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন স্থানীয় লোকজন জানায়। শ্রমিক নেতা মোঃ শরিফুল ইসলাম ও মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। তাদের ক্যাডার বাহিনী যাত্রীদের অন্য পরিবহন ব্যবহার করতে বাধা দেয় এবং মারধরের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD