1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে শর্ট সার্কিটের আগুনে সর্বস্বান্ত পরিবার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে শর্ট সার্কিটের আগুনে সর্বস্বান্ত পরিবার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পঠিত

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র ও চাল-ডাল পুড়ে গেছে।

মঙ্গলবার ( ৮ এপ্রিল ) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, অগ্নিকান্ডে ব্রাহ্মণপাড়ার চৌব্বাস এলাকায় তাজুল ইসলামের বসতঘরে থাকা নগদ টাক প্রয়োজনীয় কাগজ পত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবগত করেছি। স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩০ হাজার টাকা ও ২০ কেজি চাউল এবং কিছু কম্বল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ইউএনও।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD