1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, তিনজন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, তিনজন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরীর গতকাল সোমবার সন্ধ্যায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভাঙচুরের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় কেএফসি ভাঙচুরের পর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে। তবে ভাঙচুরের ঘটনা ২৪ ঘন্টা পার না হতেই পুলিশ দ্রুত জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া তিনজন হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো: জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক @ আসলাম (২১)।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। আজ দুপুরে কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD