1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪২৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বদরপুর সমাজ উন্নয়ন পরিষদ ও বদরপুর প্রবাসী মানব কল্যান সংস্থার উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ০২নং বদরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদ এর ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কলেজ ও ফেনী সিটি কলেজ এর চেয়ারম্যান অধ্যক্ষ সহিদুল ইসলাম জিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির জুনিয়র কমান্ডার মো: নজরুল ইসলাম, বায়োফার্মার বরিশাল বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: আবুল কাশেম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস মো: খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আব্দুর রহিম। অনুষ্ঠানে বক্তারা মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে মাদক নির্মূল সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করা সহ মাদকসেবী ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: বেল্লাল হোসেন এর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর কলেজের পরিচালক ও বিশিষ্ট তরুন সমাজসেবক মো: হাসান মোর্শেদ ও বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন স্বচ্ছ এর যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার উল্লাহ বুলু, বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মো: আব্দুর রহমান ডালিম, বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল কাদের, আব্দুল কাইয়ুম মজুমদার, আমির হোসেন সর্দার, মেনু মিয়া, বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহীম মিয়া, সহ-সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো: হোসেন, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ইমরান হোসেন সুজন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মাইনুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ফাহাদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সঞ্জিব শর্মা, সদস্য মো: সুজন, মো: আব্দুল হালিম, মো: রিয়াদ, মো: মিজান, মো: জাহিদ, মো: সজিব, ইলিয়াছ, সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD