1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৩৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কেটে ঈদ উদযাপন, আলোচনা সভা ও আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈলপুর তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের সদস্যবৃন্দ সহ প্রবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আবেগঘন মুহুর্তে উপস্থিত সকলে একে অপরের সাথে কোলাকুলি, সালাম ও কুশল বিনিময় করা সহ তরুন সংঘের উদ্যোগে বিভিন্ন সময় বাস্তবায়িত ও চলমান কার্যক্রম সহ ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ কাজী মো: তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মন্তু মিয়া, মাস্টার রফিকুল ইসলাম, প্রবাসী মো: আবুল হাশেম, মো: মুজিবুল হক, ডা. মো: তাজুল ইসলাম, বৈলপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহিল ফারুক, প্রবাসী মো: একরামুল হক, সমাজসেবক ডা. আলমগীর হোসেন, মো: আরিফুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম।

বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগার এর সিনিয়র সদস্য মাওলানা মো: বেলাল হোসেন এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুন সংঘের সিনিয়র সদস্য, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাকসুদুর রহমান, তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: জামাল হোসেন, কাজী আব্দুর রহিম বাপ্পি প্রমুখ। অনুষ্ঠান শেষে তরুন সংঘের পক্ষ থেকে এলাকার পাঁচজন কৃতি শিক্ষার্থীকে তাদের ভালো কর্মকান্ডের জন্য উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে তরুন সংঘের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তরুন সংঘের নীতি-নির্ধারনী ফোরাম সহ সকল প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD