1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার।।
ভ্রাতৃত্বের বন্ধনে কুমিল্লায় সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) কুমিল্লা নগরীর ইয়াম্মি রেস্টুরেন্টে এ ইফতারে অংশগ্রহণ করেন সিটিজি সমাজের ডাক্তার, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সবাই নিজেদের পরিচয়কেই তুলে ধরেন এই দিনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজি সমাজের সহ-সভাপতি মনির চৌধুরী মহাসচিব সালাম ফারুক, যুগ্ম মহাসচিব জহিরুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরী, শিক্ষানুরাগী আবদুর রহমান, আবুল হাশেম, মোসলেহ উদ্দিন, সাবেক ফুটবলার মোসলেম, কার্ডিওলজিস্ট মিজানুর রহমান শামিম, ফটিকছড়ি ইউনিটের আহ্বায়ক মাওলানা সাদ্দাম হোসেন প্রমুখ।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, সবদিনই তো পরিবার বা বন্ধুদের সঙ্গে ইফতার করি। আজকের দিনে সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের  সবাই মিলে ইফতার করে নিজেদের আত্মীয়তার বন্ধনের কথাগুলো তুলে ধরায় সবার মধ্যে ভালো লেগেছে। সবাই একসঙ্গে ইফতার করায় সকলে খুবই খুশি।

বেলা শেষে আজান হয়। ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সবাই ইফতার গ্রহণ করেন। তারপর নামাজের জন্যে ছুটে যাওয়া। নামাজ শেষে সকলে একসাথে সেল্ফি তুলে নিজেদের সম্পর্কটুকু আরও গভীরভাবে গড়ে তুলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD