1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮১ বার পঠিত

 

নেকবর হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অনেকেই নির্বাচনের কথা বলছেন। আমরাও চাই হোক। কিন্তু আগের মতো যেনতেন নির্বাচন বাংলাদেশের জন্য কল্যাণমুখী নয়। তবে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার ফান টাউন অডিটরিয়ামে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা চেয়েছিলাম স্থানীয় নির্বাচন আগে হোক। কেননা গ্রামপর্যায়ের মানুষের ভোগান্তির শেষ নেই। কেননা ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু কিংবা চারিত্রিক সনদ নিতে গেলে হয়রানির শিকার হন মানুষ। এজন্য আমরা কোনো দলের অধীনে স্থানীয় নির্বাচন চাই না।
তিনি বলেন, চব্বিশে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এ অর্জন আমরা ধরে রাখতে পারছি না। এরই মধ্যে অনেকে ক্ষমতায় বসার প্রতিযোগিতায় নেমেছেন। তবে আমরা এ রাজনীতি চাই না। মানুষের কল্যাণে রাজনীতিই আমাদের অন্যতম লক্ষ্য।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD