1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪১৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শো টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া এবং ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজনসহ পুলিশের একটি দল অভিযান সহায়তা করেন।
অভিযান চলাকালে কাউছার খান মাদক সেবন করে মাতলামি করলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডিত করে। দণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, এবং আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি।”
ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, “মাদক বিরোধী অভিযানে পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে। এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান প্রয়োজন।”
তিনি বলেন, এ অভিযানটি স্থানীয় জনগণের মাঝে সজাগতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শো টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD