1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে একটি কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মো. রসুল মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) শহীদনগর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হন।

নিহত রসুল মিয়া গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান থেমে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে গিয়ে অটোরিকশার ওপর পড়ে। এ সময় মাইক্রোবাসের চাপায় রসুল মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD