1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় চাউল জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় চাউল জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সফল অভিযানে ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করা হয়েছে।

গত ১৪ মার্চ রাত ১টায় কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পালপাড়া নামক স্থানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬,৭৭০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল উদ্ধার করা হয়।

জব্দকৃত চাউলের বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতারই অংশ বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে যেকোনো অবৈধ কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD