1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ০৯নং কনকাপৈত ইউনিয়নের ০৯নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু। প্রধান বক্তা ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো: ইয়াছিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেভিড, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামরুল ইসলাম ভ‚ঁইয়া, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: আবুল কাশেম, মো: রতন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা কাজী মো: বশির আহমেদ, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: জাকির হোসেন, মো: বেলায়েত হোসেন।

কনকাপৈত ইউনিয়ন যুবদল সভাপতি কাজী মো: মহিন উদ্দীন নয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়াজী, ইউনিয়ন যুবদল নেতা কাজী মো: শাহআলম, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আরিফুর রহমান মানিক, ০৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ০৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব কাজী শাহআলম, ০৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন মজুমদার, ইউনিয়ন ছাত্রদল নেতা তারেক মনোয়ার, মো: সফিউল আলম প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD