1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্টেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ সুজি ব্যবহার করে মিষ্টান্ন দ্রব্য তৈরী, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত এবং উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও প্রস্তুতকৃত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ এর মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এবং পবিত্র রমাজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। অভিযানে পৌর সেনেটারী কর্মকর্তা মো: ইমাম হোসেন সজীব সহ থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD