1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ধর্ষণ-সহিংসতার বিরুদ্ধে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ধর্ষণ-সহিংসতার বিরুদ্ধে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

 

 

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।

 

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে কলেজের ডিগ্রি শাখায় এই মানববন্ধন হয়।

ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করে বক্তারা বলেন, আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা সব সময় দেশ রক্ষায় সোচ্চার ছিল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা জীবনও দিয়েছে। জুলাই আন্দোলনেও নারীরা প্রথম কাতারে ছিলো। নেতৃত্ব দিয়েছে। কিন্তু নারীরা আজ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারাই আজ ধর্ষণের শিকার হচ্ছে। যেটি আমাদের মোটেও কাম্য ছিলো না। একটি দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। সেখানে যদি প্রতিনিয়ত নারীরা ধর্ষণের স্বীকার হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটির পদ-প্রত্যাশী কাজী জোবায়ের আলম জিলানী, সোলাইমান মুন্সি, একেএম রাশেদুজ্জামান রাজু, মানিক মুনতাসীর, ইশরাক মোল্লা, ওমর ফারুক, তানভীর, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধর্ষকের শাস্তি হোক শুধুমাত্র মৃত্যুদণ্ড দাবি করে বক্তব্যরা আরো বলেন, গত দুইদিনে সংবাদপত্রগুলোতে ২০টিরও বেশি ধর্ষণের ঘটনা এসেছে। যার মধ্যে ১০ এর অধিক ছিল শিশু। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই? গত সাত-আট মাসে অনেক আইন করেছেন। কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায়?

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে তার আরো বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD