1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নারীদের বিরুদ্ধে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় নারীদের বিরুদ্ধে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ) সোমবার সকাল ১১টায় কুমিল্লা-মিরপুর সড়কের সাহেবাবাদ ডিগ্রি কলেজ এর সামনে ঘন্টাব্যাপী সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রহমত উল্লাহ এর নের্তৃত্বে মানববন্ধনে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মানববন্ধনে বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতা চলছে। কারো কোন জীবনের নিরাপত্তা নেই। চুরি-ছিনতাই এর মতো বড় বড় ঘটনা ঘটছে। সেজন্য বর্তমান সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করতে হবে। এতে ছাত্রসমাজ কঠোর ভূমিকা পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD