1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য গ্রীষ্মকালীন তিল বীজ ও সার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য গ্রীষ্মকালীন তিল বীজ ও সার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ১/ ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল বীজ ও সার বিতরণ করা হয়েছে। (১০ মার্চ) সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন কার্য্যালয়ের আয়োজনে কৃষি সম্প্রসারন কার্য্যালয় প্রাঙ্গনে এই বীজ ও সার বিতরন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপসহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে তফাজ্জল হোসেন, মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ আবুল হোসেন, বাছির উদ্দিনসহ উপকারভোগী কৃষকরা। এসময় ৫০ জন কৃষকদের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্য গ্রীষ্মকালীন তিল বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে কৃষি উৎপাদন বাড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD