1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৩৩ লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল সহ ৩ আসামী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৩৩ লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল সহ ৩ আসামী আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪,৬৪,১১০/- (চৌত্রিশ লক্ষ চৌষট্টি হাজার একশত দশ) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে। অভিযানে ৩ জন আসামীকে আটক করা হয়েছে।

০৫ মার্চ ২০২৫ থেকে ০৯ মার্চ ২০২৫ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি, বাঁজি, নেহা মেহেদী, গরু, কিসমিস, বাসমতি চাল, এনার্জি ড্রিংকস, ডেক্সামেথাসন ট্যাবলেট, কিল পেটকিম ট্যাবলেট, সিগারেট, বাংলাদেশী হাড়িপাতিল, হুইস্কি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ইস্কাফ সিরাপ এবং ফেন্সিডিল। এসব মালামালের মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা।

আটককৃত আসামীদের মধ্যে মোছাঃ রোকসানা আক্তার (৪৫), মোঃ মোস্তফা (৩৩) এবং মোছাঃ নূরজাহান বেগম (২৬) রয়েছেন। তাদের বিরুদ্ধে চোরাচালান ও মাদক ব্যবসার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে। এই অভিযানটি সীমান্তে মাদক ও অবৈধ মালামালের প্রবাহ বন্ধ করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD