1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা অবৈধ ভাবে ফসলি মাটি কাটার অভিযানে ৩ টি ড্রাম ট্রাক জব্দ, আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা অবৈধ ভাবে ফসলি মাটি কাটার অভিযানে ৩ টি ড্রাম ট্রাক জব্দ, আটক ১

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়নের হানকির জলায় অবৈধভাবে ফসলি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ টি ড্রাম ট্রাক জব্দ করেছে আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা জাহান। এছাড়া একজনকে আটকও করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে আটককৃত ব্যক্তির নাম পরিচয় জানায়নি প্রশাসন।
শনিবার (৮ মার্চ) বিকাল চারটায় অভিযানে সহযোগিতা করেছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর রাচিয়া গ্রামের একজন ব্যক্তি জানান, মাটি কাটার ট্রাক চলাচলের কারনে রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। আমরা ভয়ে কিছু বলতে পারি না। তিনি জানান, মারুফ নামে একজন এই মাটি কাটার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা জাহান বলেন, আমরা দীর্ঘদিন যাবত এই জায়গাটার একটা অভিযোগ পাচ্ছিলাম। তারা দিনের বেলায় ও মাটি কাটে। জায়গাটা যেহেতু একদম সীমান্তবর্তী তাই এখানে সাধারণ লোকজন আসে না। সেকারনেই তারা দিনে দুপুরে এই ডাকাতিটা করছে। আমরা আমাদের সোর্সের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করেছি। বিজিবি আমাদেরকে সাহায্য করেছে। পুলিশ ও রয়েছে। সীমান্তের কাছাকাছি হওয়াতে সেনাবাহিনী আসতে না পারলেও তারা আমাদের সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, আসার পর এক ভয়ংকর অবর্ননীয় ব্যাপার দেখতে পেলাম। তারা মাটি কাটতে কাটতে ৩০ ফুট গভীর খাদ করে ফেলছে। যেটা আসলে কখনোই অনুমতি দেওয়ার কথা না। এখানে সুনির্দিষ্ট দুয়েকটা জায়গায় অনুমতি ছিল তা কাটা শেষ হয়ে গেছে। বাকি কোনটার অনুমতি দেওয়া নাই। আর এগুলা কখনো অনুমতি দেওয়ার মতো না। তাই আমাদের এই অভিযানটি অব্যহত থাকবে। আমরা কতগুলা ট্রাক জব্দ করেছি। এর মধ্যে অনেক ড্রাইভার পালিয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD