1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি সরকার গঠন করতে হলে ঐক্যের বিকল্প নেই.......হাজী জসিম উদ্দিন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিএনপি সরকার গঠন করতে হলে ঐক্যের বিকল্প নেই…….হাজী জসিম উদ্দিন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে হলে ঐক্যের বিকল্প নেই। আর মাত্র কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে যদি ঐক্য কোন ফাটল হয় তাহলে ক্ষতিগ্রস্থ হবে জাতীয়তাবাদী দল বিএনপি। সেজন্য জনগনের মন জয় করে সরকার গঠন করতে হবে।
(৮ মার্চ) শনিবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার জুলুম নির্যাতন প্রতিটি বিএনপি নেতাকর্মীদের উপরে ব্যাপক হারে করেছে। দিনের ভোট রাতে করেছে। বিনা ভোটে সরকার গঠন করেছিলো। সেজন্য জনগন একসাথে হয়ে সরকারকে বিদায় করেছে। এতে সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ডিলার এর পরিচালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. শাহজাহান সাজু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মনসুর আহাম্মদ। এসময় উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান হোসেন, সাবেক সভাপতি আবু ইউছুফ বাবুল, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিকদলের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ, বিএনপি নেতা হাজী মোঃ আমানত খান, সাহেবাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক পল্টু, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান খানসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করেন আবু ছালেহ নুর মোহাম্মদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD