1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের দল এ অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময়, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই বাজারের মুদি দোকান ও হোটেলসহ পাঁচ দোকানিকে বিভিন্ন অংকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, উপজেলার চান্দলা বাজারের মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়া ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়।
তিনি বলেন, রমজানে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD