1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৬৯টি মামলায় মুক্তি পেলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

৬৯টি মামলায় মুক্তি পেলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজান

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

দীর্ঘ ১২ মাস ২দিন পর কারাগার থেকে ৬৯টি মামলায় জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক সেক্রেটারী শাহ মু. মিজানুর রহমান। সোমবার (০৩ মার্চ) সকালে তি‌নি কুমিল্লা কারাগার থে‌কে মু‌ক্তি পান। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা শাহ আলম।

তিনি জানান, ২০২৪ সালের ০২ মার্চ আওয়ামী লীগের সাজানো আলোচিত বাসে আগুন দিয়ে ৮ জনকে পুড়িয়ে হত্যার মামলার মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু তাই নয় ওনাকে পরবর্তীতে ৬৯টি মিথ্যা মামলার আসামী করা হয়েছে। শাহ মিজানকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী মোটর সাইকেল ও গাড়ীর শোভাযাত্রা করেছে স্থানীয় নেতাকর্মীরা।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে শাহ মিজানকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর সেক্রেটারী মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী হোসাইন আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, কাশিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহ আলম।

পরে জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ীর শোভাযাত্রার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা শাহ মিজানকে স্বাগত জানিয়ে কাশিনগর বাজারে সংবর্ধনা প্রদান করা হয়।

কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, কাশিনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাজী আবুল কাশেম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

কাশিনগর বাজারে সংক্ষিপ্ত পথসভায় শাহ মু. মিজানুর রহমান বলেন, চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যার মামলার মিথ্যা অভিযোগে আমার তিন ভাইকে আসামী করা হয়েছিলো। আজ জালিমের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। চৌদ্দগ্রাম মাটি ও মানুষের প্রিয় নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্ব নতুন করে সারা দেশের ন্যায় চৌদ্দগ্রামকে সাজানো হবে ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD