1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসণে অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসণে অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, ।।

মাহে রমজান উপলক্ষে দ্রব্যেমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং অতিরিক্ত মূল্যেবৃদ্ধিরোধে এবং সড়কে যানজট নিরসণের জন্য বুড়িচংয়ের ভরাসার বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

৩ মার্চ (সোমবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে এই অভিযান পরিচালনা করেন। তিনি সবজি বাজার, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রয়কারী দোকান ও প্রতিষ্ঠাণ পরিদর্শন করেন এবং মূল্য তালিকা দেখেন। নিত্য প্রয়োজনীয় পন্য অতিরিক্ত দামে বিক্রয় করে কিনা সেই বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলেন ।সড়কের যানজট নিয়ন্ত্রণের জন্য নিয়োগকৃত আনসার সদস্যেদের খোজ খবর নেন। এছাড়া সড়কের উপর মালামাল লোড আনলোড করার অপরাধে একজন কে ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন,মাহে রমজান মাসে রোজাদার মানুষরা যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। তিনি সকলকে সকাল ৮ টা থেকে রাত ৮টা পযর্ন্ত বুড়িচং বাজার ও ভরাসার বাজারে সকল ধরনের মালামাল লোড আনলোড না করার আহবান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD