1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাগরিক সমাজ উদ্বুদ্ধ হলে ত্রুটিমুক্ত হবে ভোটার তালিকা’ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নাগরিক সমাজ উদ্বুদ্ধ হলে ত্রুটিমুক্ত হবে ভোটার তালিকা’

  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যে রবিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি পালিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের উপস্থিতিতে নগরীর ফৌজদারি মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষের আলোচনায সভায় বক্তারা বলেন, ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও যথাযথ করতে নাগরিক সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করণে যথাযথ ভূমিকা রাখতে হবে।

এ সময় নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১১ এপ্রিলের মধ্যে কুমিল্লা মহানগর ও ১৭ উপজেলায় একযোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পূর্ণ হবে। ইতিমধ্যে পাঁচটি উপজেলায় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ত্রুটিমুক্ত তালিকা প্রণয়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন সে কার্যক্রম সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। এইজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ছামছুল আলম, কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক- সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান, স্কুল শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা ও কলেজ ছাত্র নাজমুস সাকিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD