1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট শাপলা কুঁড়ি ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নাঙ্গলকোট শাপলা কুঁড়ি ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী :
শালবন ইকো রিসোর্টের সার্বিক সহযোগীতায় কুমিল্লার নাঙ্গলকোট শাপলা কুঁড়ি ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকালে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ডি.পি.জি স্পোটিং ক্লাব বনাম চান্দিনা ডাক্তার শশী পুনম একাদশ।

নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামাদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম, বিএনপি নেতা শাহ আলম ভুঁইয়া, আরিফুল আলম নোমান, মৌকরা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক, আব্দুস সাত্তার, উপজেলা যুবদল নেতা জুয়েল, উপজেলা তাঁতি দল আহবায়ক মুনসুর আলী দুলাল, উপজেলা মৎস্যজীবী দল আহবায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, সদস্য সচিব মোহাম্মদ এয়াছিন, উপজেলা শ্রমিক দল সহ-সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, পৌরসভা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম হিরো প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় বিজয়ী চান্দিনা ডাক্তার শশী পুনম একাদশ ও রানার্স আপ ডি.পি.জি স্পোটিং ক্লাব খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD