1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নাঙ্গলকোটের ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়ন

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া উচ্চ বিদ্যালয় “এক্স স্টুডেন্ট অব ঢালুয়া হাইস্কুল” এর আয়োজনে রি- ইউনিয়ন জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এসো মিলি প্রাণের টানে, স্মৃতি থাকুক মায়ার বন্ধনে এই স্লোগানে শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে প্রাক্তন ও বর্তমান সহস্রাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রি- ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক মামুনুর রশিদ এর সভাপতিত্বে ফৌজিয়া ইসলাম হ্যাপীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রধান, ডি আই জি তবারক উল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শাহজাহান সাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাছির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জালাল আহমদ ভূঁইয়া, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক এসএম আমিনুল হক মাওলা।

রি- ইউনিয়ন আয়োজক কমিটির আহবায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব ওমর ফারুক, মুখপাত্র ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন ও আব্দুল্লাহ আল রায়হান এর সার্বিক তত্ত্বাবধানে কামরুল, গিয়াস উদ্দিন, আসমা শাহাদাত, মাঈনুদ্দিন, জনী, ইশাত, মিরাজ, আজাদ, ফারুক, সাইফুল, তাওহিদ, পিংকি, মেরী, কাজী মিরু, ইব্রাহিমের সহযোগিতায় অনুষ্ঠানে ৬ জন গুণী শিক্ষককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক আব্দুল লতিফ, চৌকুড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুল হক, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাহবুবুল হক মজুমদার ও দিদারুল আলম।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD