1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আল্লাহ্ ও রাসূলকে নিয়ে কটুক্তিকরার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আল্লাহ্ ও রাসূলকে নিয়ে কটুক্তিকরার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর  সংবাদদাতা ঃ
আল্লাহ্ ও রাসূল কে জঘন্যভাষায় কটুক্তিকারী রাখাল রাজা এবং হাসান গালীবকে অনতিবিলম্বে গ্রেফতার এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ।
রবিবার বাদ আসর মুরাদনগর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে “তৌহিদী জনতার বাংলায়, নাস্তিকদের ঠাঁই নাই” “বিশ্বনবীর অপমান, সইবো না সইবো না” এধরনের বিভিন্ন ¯েøাগান দিতে দিতে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কিভাবে রাখাল রাহা এবং হাসাল গালিব নবীকে নিয়ে কটুক্তি করে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে এ দুইজন আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদন্ড দিতে বর্তমান সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।
মাও. আব্দুর রহমান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাও: নাঈম সরকার, মাও: মাহমুদ হাসান, মুফতি নুরুদ্দিন নাঈম, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি মনসুর কবির, মুফতি সাদিকুল ইসলাম, মাও: ইয়াহিয়া ইউনুসী প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহমান আল মোজাফফর, মাও. ইকবাল মাহমুদ, মাও. আশরাফুল ইসলাম, হাফেজ আবুল বাশার, মুফতি আবু মুসা, মাও. এরশাদ, কারী আব্দুল কাইয়ুম, হাফেজ সজীব আব্দুল্লাহ প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD