1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কক্সবাজার সমুদ্র সৈকতে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কক্সবাজার সমুদ্র সৈকতে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণপাড়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণে যাত্রা করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। দুই দিনের ভ্রমণকালীন সময়ে সমুদ্র স্নান, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, সাগরপাড়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে উৎফুল্লতায় মেতে উঠেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের একঝাঁক কলম সৈনিক।
এ আনন্দ ভ্রমণে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু’র বুদ্ধি-পরামর্শ ও নেতৃত্বে সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান সহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহন করেন।
এদিকে একটি আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের উদ্যোগে সুন্দর একটি ভ্রমণ সম্পন্ন করায় ভ্রমণ উপকমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ক্যাপশন:- বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার থেকে দুইদিনের আনন্দ ভ্রমণ শেষে গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়ায় পৌছায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD