1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে....ইউএনও মাহমুদা জাহান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে….ইউএনও মাহমুদা জাহান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে। শুধু পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। সামাজিক ব্যাধি মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং এসব থেকে দূরে থাকতে হবে। সুস্থ ধারায় সাংস্কৃতিক প্রতিযোগীতা করতে হবে। তাহলেই আগামীর দেশ হবে তারুণ্যের বাংলাদেশ। (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল” এ নবীনবরণ, কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক সংবর্ধণা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এসব কথাগুলো বলেন।তিনি আরো বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে। কোথাও যদি বাল্যবিবাহ হয় তাহলে প্রশাসনকে জানাতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এছাড়া নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। এসময় সহকারি প্রধান শিক্ষক মো. আল-আমিন, সহকারি শিক্ষক যথাক্রমে দিদারুল আলম, মাজহারুল ইসলাম, হুমায়ুন কবির, কেফায়েত উল্লাহ, নেয়ামত উল্লাহ, রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক সংবর্ধণা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD