1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯০ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, ।।

বুড়িচং উপজেলার ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী মোঃ আবুল বাশার আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান , ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, আজীবন সদস্য মনিরুল হক আরিফ ও তরুন সমাজ সেবক ইন্জিনিয়ার মোঃ আবুল বাসার।
প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ ইমরান মিয়া চৌধুরী, মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপাধ্যক্ষ মাওঃ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আহমাদ ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবদুর রহিম, মাওঃ মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র মৌলভী মাওঃ মোঃ হাসানাত উল্লাহ, মাওঃ মোঃ শরিফুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক মোঃ শাহজাহান, মোঃ আবুল কাশেম সহ মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী , অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ । পুরষ্কার বিতরণ শেষে দোয়া,মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD