1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, ।।

বুড়িচংয়ে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সমবায় অদিপ্তরের প্রকল্প পরিচালকের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৪৮ জন উপকারভোগীদেরকে ১লক্ষ ৬০ হাজার টাকা করে ৭৬ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় একাডেমীর অধ্যক্ষ (অতিরিক্ত নিবন্ধক) কাজী মেসবাহ উদ্দিন আহমেদ।
উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন এর পরিচালনায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ হেলাল উদ্দিন, দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ,জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল। এসময় বক্তব্য রাখেন, সাবেক সমবায় কর্মকর্তা আবদুল শহিদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলোজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম,বরুড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমীর আলী,দুগ্ধ সমবায়ের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মাহমুূদা আক্তার প্রমুখ। ঋণের চেক বিতরন অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির উপকারভোগী ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD