1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের ইউপি চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নাঙ্গলকোটের ইউপি চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার আদালত চত্ত্বরে জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়াকে (৫৫) সোমবার দুপুর ২টার দিকে উত্তেজিত জনতা মারপিট করে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করে। আব্দুর রশিদ চেয়ারম্যানকে মারপিটের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে চেয়ারম্যানকে আক্রমণকারীরা তাকে আওয়ামীলীগের দালাল ও রেপিস্ট বলে স্লোগান দিতে দেখা যায়। নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সদস্য আব্দুর রশিদ ভূঁইয়া উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে ও বক্সগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে চলমান মামলায় কুমিল্লার আদালতে সোমবার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বিক্ষোদ্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে মারপিট করে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, ৫ই আগস্টের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD