1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে দ্বীনি শিক্ষা প্রয়োজন.....ড. এডভোকেট মোবারক হোসাইন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে দ্বীনি শিক্ষা প্রয়োজন…..ড. এডভোকেট মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
একজন মুসলিম হিসাবে ইসলামি সমাজ বিনির্মাণ আমাদের জন্য অতিব জরুরি। কারন ইসলামিক অনুশাসন মেনে চলতে সহায়ক হয়। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে দ্বীনি শিক্ষা প্রয়োজন। ইসলামি সমাজ ব্যবস্থাতে থাকবে কোরআনের শাসন। সবকিছুর ফায়সালা কোরআন অনুযায়ী হবে। ঈমানের পরে যদি আমরা সৎকর্ম করতে পারি তাহলে অবশ্যই ইসলামি সমাজ প্রতিষ্ঠিত হবে এবং এর পরেই মহান আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবেন। আমরা যদি ইসলামি সমাজব্যবস্থা পেতে চাই, তাহলে ইসলামিক রীতি-নিয়ম মেনে চলতে হবে। (১৭ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দিনের বেলায় ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা ও কর্মপরিষদ সদস্য, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইসলামী শাসন ব্যবস্থা একটি জাতির মুক্তির পথ। তাই ইসলামী জীবন গঠন করতে হবে।
অত্র মাহফিলে আলহাজ্ব হযরত মাওলানা আব্দুছ ছালাম ভূইয়া এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান মেহমান ছিলেন মোঃ আরিফুল হক ভূঁইয়া। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি গোলাম ছাদেক চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা ছিলেন নাগাইশ দরবার শরীফ এর পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী। মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি হাজী মো. মাসুদ আলম এর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, মোঃ সোহেল আলম, গাজী মোঃ হেলাল উদ্দিন, মোঃ আশিকুর রহমান। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল সমাপ্তি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD