1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ের আনন্দপুরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) ও কবরবাসীর মাগফিরাত উপলক্ষে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ের আনন্দপুরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) ও কবরবাসীর মাগফিরাত উপলক্ষে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর উত্তরপাড়া গ্ৰামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও কবরবাসীর মাগফেরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে আনন্দপুর উত্তরপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব শাহপুর দরবার শরীফ।
প্রধান বক্তা ছিলেন,সিলেট স্নানঘাট দরবার শরীফের পীর হযরত মাওলানা আলহাজ্ব গাজী মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী (মুরাদ), হবিগঞ্জ।

বিশেষ অতিথি ছিলেন, হযরত মাওলানা মুফতি মো: জুনায়েদ সিদ্দিকি আত্ব-তাহেরী,কচুয়া, চাঁদপুর,কুমিল্লা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি কাজী মোস্তাফিজুর রহমান বাশারী, শ্রীমন্তপুর জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো: এমদাদুল হক ফারুকী, আনন্দপুর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো: তাজুল ইসলাম ভূইয়া।

মুফতি মাওলানা আবু কাউছার এবং হাফেজ মো: দেলোয়ার হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহসাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, মোঃ ফজলুর রহমান মেম্বার, মোঃ রফিজুল ইসলাম মেম্বার, মোঃ শাহ আলম মাষ্টার, মোঃ সহিদুল ইসলাম সহ কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মধ্যরাতে মিলাদ, কিয়াম , আখেরি মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD