1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসাম রেলওয়ে হাইস্কুল বার্ষিক পুরস্কার বিতরণী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

লাকসাম রেলওয়ে হাইস্কুল বার্ষিক পুরস্কার বিতরণী

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী আবদুল মালেক ইনস্টিটিউশনে (রেলওয়ে হাইস্কুল) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি কাউছার হামিদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুমা আক্তার বেগম ও সাইফু‌র রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জংশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মজুমদার, অভিভাবক প্রতিনিধি আবু বকর জাহিদ, ওমর ফারুক সোহরাব, আবু বকর জাহিদ, মফিজুর রহমান, ওমর ফারুক, আবুল হাশেম, মোহাম্মদ সোলায়মান, জাবেদ হোসেন। এ সময় অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD