1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত : কুমিল্লায় রুহুল কবির রিজভী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত : কুমিল্লায় রুহুল কবির রিজভী

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এমন প্রশ্ন তুলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমন-পীড়ন করেছেন শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই। কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।

শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করি, এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD