1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ও লাকসামের জনসভা সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির প্রস্তুতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা ও লাকসামের জনসভা সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির প্রস্তুতি সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী ১৮ ফেব্রুয়ারী কুমিল্লার জনসভা ও ২০ ফেব্রুয়ারী লাকসামের জনসভা সফল করার লক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বার, সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন্নবী, মৌকরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক কবির খান, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মফিজ সরকার, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, ইউনিয়ন কৃষক দল সভাপতি ফারুক হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন, বিএনপি নেতা শাহআলম ভূঁইয়া, পেয়ার আলম, উপজেলা মৎস্যজীবী দল আহবায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা শ্রমিকদল সভাপতি সাঈদ ইকবাল, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা মহিলা দল সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা, পৌরসভা বিএনপি নেতা মাস্টার আবু আহম্মেদ, পৌরসভা বিএনপি ওয়ার্ড সভাপতি মামুনুর রশীদ, আবুল হোসেন মজুমদার বাচ্চু আমিন, পৌরসভা কৃষক দল সভাপতি নূরুল আমিন, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সহ সভাপতি দেলোয়ার হোসেন, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD