1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক বিকাল - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক বিকাল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের টিএন্ডটি সংলগ্ন “৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে” তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক বিকাল অনুষ্ঠিত হয়েছে। (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল সংলগ্ন টিএন্ডটি মাঠে স্কুলের আয়োজনে এই পিঠা উৎসব এবং সাংস্কৃতিক বিকাল অনুষ্ঠিত হয়। এতে স্কুলের সভাপতি মোঃ আবু হানিফ শিপু এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, দি ভিশন হসপিটাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আব্দুল্লাহ আল কাফি, মীম ক্লথিং এন্ড ডিজাইন এর চেয়ারম্যান কাজী শাহ কামাল। অনুষ্ঠানে ৯টি স্টলে প্রায় ৫০ রকমের বাহারি পিঠা নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পিঠা উৎসবে অত্র স্কুলে এক উৎসবের আমেজ তৈরী হয়। এছাড়া তারুণ্যের উৎসব উপলক্ষে বিকালে স্কুল প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD