1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় পেল সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতি: লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় পেল সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতি: লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে লাকসামের পশ্চিমগাঁও পুরান বাজার আদর্শ ফুটবল একাডেমিকে ০-১ গোলে হারিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতি জয়লাভ করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতির গোল রক্ষক ফিরোজ মাহমুদ।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম গ্রীন লাইফ হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন, গ্রীন লাইফ হসপিটালের পরিচালক মোস্তফা কামাল রাসেল, জিয়া যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান সেলিম, ওমান প্রবাসী জালাল উদ্দিন, ক্রীড়ামোদী ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, হারুনুর রশিদ। সহকারী হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম ও আরিফুল ইসলাম। চতুর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, আব্দুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে লাকসামের গাজীমুড়া আল-আমিন স্পোর্টিং ক্লাব বনাম নোয়াখালীর মাইজদী স্টার ফুটবল একাডেমী ও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লালমাইয়ের বেলঘর স্পোর্টিং ইউনিয়ন বনাম চট্টগ্রাম টাইগারপাস সেভেন স্টার ক্লাব খেলবেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD